ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে বিভিন্ন ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
লিখেছেন নিজস্ব প্রতিবেদক
প্রকাশ ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ AM
ঢাকা: ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC)-র সদস্যভুক্ত বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের লক্ষ্যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন অফিসার ও ইঞ্জিনিয়ার পদে মোট ১৭টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদসমূহ ও পদসংখ্যা:১. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) / সিনিয়র অফিসার: ০৯টি (সোনালী ব্যাংক - ০২, রূপালী ব্যাংক - ০৭) ২. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) / সিনিয়র অফিসার: ০৩টি (সোনালী ব্যাংক - ০১, রূপালী ব্যাংক - ০২) ৩. সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মাইনিং): ০২টি (রূপালী ব্যাংক - ০২) ৪. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) / সিনিয়র অফিসার: ০৪টি (সোনালী ব্যাংক - ০১, রূপালী ব্যাংক - ০৩) ৫. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) / সিনিয়র অফিসার: ০৭টি (সোনালী ব্যাংক - ০২, রূপালী ব্যাংক - ০৪, কর্মসংস্থান ব্যাংক - ০১) ৬. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) / সিনিয়র অফিসার: ২২টি (সোনালী - ০১, রূপালী - ১০, বিকেবি - ০৫, বিএইচবিএফসি - ০৫, কর্মসংস্থান - ০১) ৭. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) / অফিসার: ০৬টি ৮. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) / অফিসার: ০৯টি ৯. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) / অফিসার: ৩৬টি ১০. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার): ০১টি ১১. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল): ০৪টি ১২. সিনিয়র অফিসার (আইন): ৮১টি (সোনালী - ২০, অগ্রণী - ১৫, রূপালী - ৪২, বিএইচবিএফসি - ০৪) ১৩. সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট): ১৪টি (রূপালী ব্যাংক) ১৪. ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট: ০১টি (কর্মসংস্থান ব্যাংক) ১৫. আইন কর্মকর্তা: ০১টি (কর্মসংস্থান ব্যাংক) ১৬. সিনিয়র অফিসার (নিরীক্ষা): ২০টি (অগ্রণী ব্যাংক) ১৭. প্রোটকল অফিসার: ০১টি (কর্মসংস্থান ব্যাংক) গুরুত্বপূর্ণ তথ্যাবলী:আবেদনের নিয়ম: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd)-এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ টা পর্যন্ত। আবেদন ফি ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ টা পর্যন্ত। আবেদন ফি: ২০০ টাকা (ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ‘রকেট’ অ্যাপের মাধ্যমে প্রদান করতে হবে)। বয়সসীমা (০১/০৪/২০২৬ তারিখে): ক্রমিক ১ থেকে ১৭ পর্যন্ত পদগুলোর জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। (আইন কর্মকর্তা পদে অভিজ্ঞতাসহ সর্বোচ্চ বয়সসীমা বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রষ্টব্য)।